ঝকঝকে সাদার পরিবর্তে দাঁতে হলুদাভাব স্পষ্ট হয়ে উঠেছে। এতে আপনি কি চিন্তিত? নিয়মিত দাঁত ব্রাশ করে কাঙিক্ষত ফলাফল পাচ্ছেন না? চিকিৎসকের শরণাপন্ন হতে চাইছেন, তবে জেনে নিন বাড়িতেই দাঁত ঝকঝকে সাদা করার কার্যকরী কিছু উপায়।প্রকৃতিতে এমন কিছু উপাদান রয়েছে, যা প্রাকৃতিকভাবেই আপনার দাঁতকে করে তুলে ঝকঝকে সাদা। এসব উপাদান বা খাবারের মধ্যে প্রথমেই রয়েছে লেবু ও কমলা। ডায়েটে প্রতিদিন রাখতে পারেন এই ফল। এ ফল শরীরে যেমন রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে তোলে, তেমনি দাঁতের সুস্বাস্থ্যও নিশ্চিত করে। আরও পড়ুন: বয়সের ছাপ কমাতে যেভাবে খাবেন গাজর নিয়মিত এই ফল খাওয়ার পাশাপাশি এ ফলের রস দিয়ে দাঁত মেজে নিতে পারেন। লেবু বা কমলার রসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন এক চিমটি লবণ। দাঁতকে পরিষ্কার রাখতে বহু যুগ ধরেই লবণের ব্যবহার হয়ে আসছে। লবণ দাঁতের পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি দাঁতের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দাঁতের হলদে ভাব কাটানোর ক্ষেত্রে লবণ ব্যবহার করতে পারেন। আরও পড়ুন: প্রাকৃতিকভাবে চুল ঘন করে যেসব খাবার এ ছাড়া সকালে চারকোলের (কাঠকয়লা) সঙ্গেও লবণ মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে পারেন। সপ্তাহে তিন দিন এভাবে দাঁত মাজলেই আপনার দাঁতের হলদে ভাব গায়েব হয়ে যাবে। আর দাঁত হবে প্রাকৃতিকভাবে ঝকঝকে সাদা।