প্রথম সভায় 'ঘুষ-পার্সেন্টেজ' বন্ধের আহ্বান এমপি ফখরুলের

নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম বলেছেন, আমি কোথাও থেকে 'ঘুষ-পার্সেন্টেজ' নেব না। আমার এলাকায় কেউ নিবে তাও হতে দেবো না। এলাকার উন্নয়নের প্রশ্নে এসব বন্ধের আহ্বান জানাই।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।মো. ফখরুল ইসলাম বলেন, চোর, ডাকাত, তদ্বিরবাজ, চাঁদাবাজ, মাদক- সালিশ বাণিজ্যকারী আমার দলের হলেও কাউকে ছাড় নেই। এসব নির্মূলে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের সেবা প্রদানের প্রশ্নে কোনো অনিয়মকে সহ্য করা হবে না।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 'ফ্যামিলি-কৃষক' কার্ডসহ যেসব প্রকল্প হাতে নিয়েছেন তা যেন দুর্নীতিমুক্তভাবে জনগণ উপভোগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এছাড়া বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তাসহ সকল ভাতা উপকারভোগীরা কোনো ঘুষ প্রদান ছাড়া যেন নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।ফখরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং পৌরসভাসহ যেসকল দপ্তরে উন্নয়ন কর্মকাণ্ড হয় সেখানে এমপির নামে কোনো পার্সেন্টেজ নেওয়া যাবে না। ঘুষ বাণিজ্যও বন্ধ করতে হবে।আরও পড়ুন: রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটকনবনির্বাচিত এ এমপি আরও বলেন, কোম্পানীগঞ্জের দক্ষিণাঞ্চলে অবৈধ বালু উত্তোলন-ব্যবসা বন্ধসহ নদীভাঙন রোধ এবং এলাকার গরু-মহিষ চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা জনগণের পাহারাদার। তাদেরকে শান্তিতে ঘুমাতে দিতে চাই।এমপি ফখরুল ইসলাম বলেন, ভূমি অফিসে সেবাগ্রহীতারা জমাখারিজ ও মিসকেইস জটলায় পড়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া প্রশাসনের যে সকল সমস্যা রয়েছে তাও সমাধানের চেষ্টা করবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমসহ প্রশাসনের ৩৭ দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।