কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে দুধ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ৫০ শয্যা বিশিস্ট উপজেলা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী এলঅকায় ফিরে প্রথম দিনেই তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। গত রোববার সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের মধ্যে প্যাকেটজাত তরল Read More