চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। টাইগারদের সঙ্গে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। সিরিজের কয়েক মাস আগেই পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে আফ্রিকা।অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ দিয়ে ঘরের মাঠে গ্রীষ্ম মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। অজিরা সবশেষ আফ্রিকা সফর করেছিল ২০১৮ সালে। তারপর এবারই প্রথম সেখানে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বরের প্রথম সপ্তাহেই মার্করামদের দেশে পা রাখবেন শান্ত-লিটনরা। আরও পড়ুন: পাকিস্তানের যে তারকার জ্বলে ওঠার অপেক্ষায় পন্টিং দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। জোহানেসবার্গে ১৫-১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ২৩-২৭ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে। তারপর ১, ৪ ও ৭ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ইস্ট লন্ডন, গেবেরহা ও কেপ টাউনে। এরপর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রথম টি-টোয়েন্টি হবে কিম্বার্লিতে, দ্বিতীয় ম্যাচ বেনোনি ও শেষ ম্যাচ হবে সেঞ্চুরিয়ানে।