সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।পদত্যাগ করা বিচারপতিরা হলেন- বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি নাইমা হায়দার।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ওই দুই বিচারপতি সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন।রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আরও পড়ুন: পরিত্যক্ত সব গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের