সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন

সাতক্ষীরার কলারোয়ায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাইও। এ ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।এ দিকে এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।নিহত ইব্রাহিম (২৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামের ছলেমান শেখের ছেলে।আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ককটেল-বোমা ফেলে পালালো দুর্বৃত্তরাস্থানীয় সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামের খামারের দুর্গন্ধ ছড়ানো নিয়ে অভিযুক্ত আরিফের (৩০) সঙ্গে দুই ভাই ইব্রাহিম ও রুহুল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান।আহত রুহুল আমিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আরও পড়ুন: বগুড়ায় তারাবির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুনঘটনার পর স্থানীয় লোকজন আরিফকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরিফসহ তার স্ত্রী ও বাবা-মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।