বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী মার্চে সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে আফগানিস্তান। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী ১৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত। আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে শারজাতে। আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে এই সংস্করণের বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ৫ দিন পর। আর ওয়ানডে সিরিজ শেষ হবে ২৫ মার্চ। এরপর মাঠে গড়াবে আইপিএল ও পিএসএল। দুই দেশের দাসুন শানাকা, রশিদ খান, কুশল পেরেরা ও নূর আহমদসহ অনেকেই অংশ নেবে দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এটি দুই দলের মাত্র দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের তারা মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। আর ওয়ানডেতে এটি দুই আফগানিস্তান ও শ্রীলঙ্কার চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ হবে। এর আগে, ২০২২-২৪ সালে তিনবার সিরিজ খেলেছিল তারা। আইএন