যাত্রাবাড়ীতে যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বে লেগুনাচালক খুন, গ্রেফতার ৩

চাঁদাবাজি নয়, যাত্রী উঠানোর সিরিয়াল নি‌য়ে দ্বন্দ্বেই পি‌টি‌য়ে হত্যা করা হয় রাজধানীর যাত্রাবাড়ীর লেগুনাচালক খাইরুলকে। এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ি‌তে র‍্যাব-১০ এর ক‌্যা‌ম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।তিনি বলেন, মামলার এজহার ভুক্ত আসামি সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিলকে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন: রামপুরা ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে লেগুনাচালক নিহতপ্রাথমিক জিজ্ঞাসাবা‌দে গ্রেফতাররা জানায়, লেগুনায় যাত্রী উঠানোর সিরিয়াল নিয়েই ঝগড়া বাধে, এক পর্যায়ে দলবদ্ধ ভাবে লেগুনা চালক খাইরুলকে পেটানো হয়। পরে খায়রুল মারা যান। এছাড়া আসামি ও ভিকটিম কারো সাথেই রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানায় র‍্যাব। তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদকসহ একাধিক মামলা রয়েছে।