ফরিদপুরের মধুখালীতে পাইপগান, কার্তুজসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতাররা হলেন: রাজবাড়ীর আখশুকনা গ্রামের মনমথনাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।পুলিশ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে মধুখালী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে।আরও পড়ুন: পাবনায় চাঁদা না দেয়ায় কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, যুবদলের ২ কর্মী গ্রেফতারপরে মধুখালী থানা পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, মাধব ঘোষ রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।