পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা ঘটে।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। তিনি বলেন, 'রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।' তিনি সাংবাদিকদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম।ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।আরও পড়ুন: গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে কুমিল্লা সেনানিবাসে ইফতার মাহফিলরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম প্রমুখ। এছাড়াও ফেনীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক সমীর উদ্দিন ভূঁইয়া। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য আহছান উল্যাহ।বক্তারা তাদের বক্তব্যে ফেনীর গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাহসিকতার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।