দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিলো উইন্ডিজ

শুরুটা হয়েছিল সাদামাটা, ইনিংসের তৃতীয় ওভারেই ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে শাই হোপের উইকেটটাও তুলে নেয় তারা। এরমধ্যে আবার শিমরন হেটমায়ারের ক্যাচ মিস করে যেন বড় ভুলই করে বসলো জিম্বাবুয়ে। আর তার খেসারত অবশ্য ভালোভাবেই দিতে হয়েছে রাজাদের। ১৯ বলেই ফিফটি তুলে নেন হেটমায়ার, যা ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ক্রিকেটারের দ্রুততম ফিফটি। ৭ টি করে ছক্কা ও চারে ৩৪ বলে করেন ৮৫ রান। রোভমান পাওয়েল করলেন ৩৫ বলে ৫৯, আর রাদারফোর্ড খেললেন ১৩ বলে ৩১ রারেন ক্যামিও। আর তাতেই ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। আর চলমান বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।   বিস্তারিত আসছে.........