সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৯ জন এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদুল ফিতরে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ৬ সিটিতে প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা...। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।