পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাবার বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী নৈশকোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা মেয়ে নিহত হয়েছেন। এ সময় আরেক শিশুসহ মোটরসাইকেল চালক আহত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) ও মেয়ে মুনতাহা (৫)। আহতরা হলেন, নিহত মমতার মেয়ে মোবাসসিরা (৫) ও মমতার ভাগিনা সুন্দরদিঘী চরপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার নিহত মমতা তার বাবার বাড়ি সোনাহার গজপুরী গ্রামে ইফতার মাহফিলে যোগ দেন। সেখান থেকে রাতে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ায় বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নতুনবন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশকোচ নাদের পরিবহনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও মুনতাহার মৃত্যু হয়। দ্রুত স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে একজনের মৃত্যুদেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সময় সংবাদকে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।