নিজের ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিষ্ক্রিয় (ডি-এক্টিভেট) করে জনগণ ও সংবাদমাধ্যমকে সতর্কতার সঙ্গে শুধু অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান রেখেছেন তিনি।