ভাষা আন্দোলনে জামালপুরের বীরত্বগাথা নিয়ে পাঠচক্র

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।