প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়। ১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন। ১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে। ১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ। ১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়। ১৮৯১ - ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়। ১৮৯৫ - কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ১৯১৮ - এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা। ১৯২০ - নাৎসি পার্টি গঠন করা হয়। ১৯৩৮ - যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ১৯৩৯ - আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে। ১৯৪৫ - সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন। ১৯৪৮ - লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন। ১৯৪৯ - মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। ১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েকদিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়। ১৯৬৩ - জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন। ১৯৬৬ - ঘানায় সামরিক অভ্যুত্থান হয়। ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন। ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়। ১৯৯৭ - উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকাণ্ডে দুইশত জন মৃত্যুবরণ করে। ২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।জন্ম ৫২৫ - পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্মগ্রহণ করেন। ১১০৩ - জাপানের সম্রাট তোবা। ১৩০৪ - বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন। ১৪৪৩ - প্রথম ম্যাথিয়াস (হাঙ্গেরি) হাঙ্গেরির রাজা। ১৫০০ - রোমান সম্রাট পঞ্চম চার্লস জন্মগ্রহণ করেন। ১৫৫৭ - রোমান সম্রাট মাটিয়াস জন্মগ্রহণ করেন। ১৬১৯ - ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন জন্মগ্রহণ করেন। ১৭৮৬ - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক। ১৮৩১ - জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি জন্মগ্রহণ করেন। ১৮৩৭ - রোসালিয়া ডি কাস্ত্রো, স্প্যানিশ কবি। ১৮৪২ - ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো জন্মগ্রহণ করেন। ১৮৬৭ - স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক। ১৮৯২ - রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন। ১৯২৪ - তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক। ১৯২৭ - ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা জন্মগ্রহণ করেন। ১৯৩১ - ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ জন্মগ্রহণ করেন। ১৯৩১ - তরুণকুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ। ১৯৩৯ - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। ১৯৪০ - ডেনিস ল, স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়। ১৯৪৩ - বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন। ১৯৫৫ - স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৬৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট জন্মগ্রহণ করেন। ১৯৮১ - মোহাম্মদ সামি, পাকিস্তানি ক্রিকেটার। ১৯৮১ - অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট জন্মগ্রহণ করেন। ১৯৮২ - ইমানুয়েল ভিলা, আর্জেন্টাইন ফুটবলার। মৃত্যু ১৬৬৬ - নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী। ১৭১৪ - এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউ ইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর। ১৭৭৭ - পর্তুগালের রাজা প্রথম জোসেফ। ১৮১০ - ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেন্ডিশ মৃত্যুবরণ করেন। ১৮১৫ - রবার্ট ফুলটন, আমেরিকান প্রকৌশলী। ১৮৫৬ - নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ। ১৮৭৬ - আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস মৃত্যুবরণ করেন। ১৯১০ - উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ। ১৯১৪ - জোশুয়া চেম্বারলেইন, আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ; মাইনের ৩২তম গভর্নর। ১৯২৫ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং মৃত্যুবরণ করেন। ১৯২৭ - এডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৭ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম। ১৯৯০ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি মৃত্যুবরণ করেন। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? ১৯৯৩ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়। ১৯৯৮ - ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী। ১৯৯৯ - ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক। ২০০১ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। ২০১৪ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস মৃত্যুবরণ করেন। ২০১৬ - আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক। ২০১৮ - শ্রীদেবী, ভারতীয় নায়িকা।