হাত–পা জ্বালা পোড়া করা বা সুচ ফোটার মতো অনুভূতি সাধারণত স্নায়ুর সমস্যার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের উপসর্গ বেশিরভাগ সময় নির্দিষ্ট কিছু ভিটামিনের ঘাটতির কারণে হয়।দেখে নিন কোন কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালা পোড়া করে-১. ভিটামিন বি১২ এর অভাব: সবচেয়ে সাধারণ কারণ। হাত–পা জ্বালা, ঝিনঝিন করা। অবশ ভাব। দুর্বলতা, মাথা ঘোরা। স্মৃতিশক্তি কমে যাওয়া। ভিটামিন বি১২ স্নায়ুর আবরণ (মাইলিন) ঠিক রাখতে সাহায্য করে। এর অভাবে নিউরোপ্যাথি হতে পারে।২. ভিটামিন বি৬ এর অভাব: হাত–পায়ে জ্বালা করে এই ভিটামিনের অভাবে। খিঁচুনি বা অস্বস্তিও হতে পারে। তবে অতিরিক্ত বি৬ খেলেও একই সমস্যা হতে পারে। আরও পড়ুন: থাইরয়েড রোগীদের জন্য কার্যকরী ৪ খাবার৩. ভিটামিন বি১ এর অভাব: এর অভাবে স্নায়ুর দুর্বলতা, পায়ের জ্বালা, হাঁটতেও কষ্ট হয়।৪. ভিটামিন ডি এর অভাব: সরাসরি জ্বালাপোড়া না করলেও হাড় ও পেশীতে ব্যথা করে। দুর্বলতা বেড়ে শরীরে অস্বস্তি তৈরি করতে পারে।কখন সতর্ক হবেন?১. দীর্ঘদিন ধরে জ্বালা পোড়া থাকে২. ডায়াবেটিস থাকে৩. হাত–পা অবশ হয়ে যায়৪. ভারসাম্য রাখতে কষ্ট হয় আরও পড়ুন: মিনি স্ট্রোকের প্রধান লক্ষণ কোনগুলো?