ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই ক্রুসহ সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।