কিশোরগঞ্জের হাওড়ে নদী ভাঙন থেকে জনপদ রক্ষায় বেড়িবাঁধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম শিকদার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতার নিজের বাড়িতে গাড়ি চালিয়ে যাওয়ার পথ তৈরি করতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় বেড়িবাঁধ থেকে এসব গাছ কেটে ফেলা হয়।স্থানীয়রা জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদীভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেন। প্রায় ৩০ বছর ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।অভিযুক্ত জাহাঙ্গীর আলম শিকদার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি।স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর শিকদারের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে সমস্যা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয়। সবশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। জাহাঙ্গীর আলম প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না।আরও পড়ুন: সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারেরতবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শিকদার।তিনি বলেন, ‘গাছগুলো ব্যক্তিগত জমিতে। স্থানীয়রা নিজেদের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না।’গাছ কাটার বিষয়টি জানা নেই উল্লেখ করে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, সরেজমিনে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তবে উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ‘গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের। গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।