খুলনায় শপিং মলে আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর শপিং কমপ্লেক্সে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন অল্প সময়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায়। খুলনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের নিরালস প্রচেষ্টায় রাত সোয়া ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মার্কেটের ৫টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১ টা ৩০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘন্টা পর ফায়ার সাভির্সের সদস্যরা অগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা Read More