গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে কাজ করবে ৩ মন্ত্রণালয়

গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ কিভাবে বন্ধে করা যায়, এর জন্য ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ের কাজ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় মারা গেছেন ২ জন। বাকিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দগ্ধদের দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মায়ের পর না ফেরার দেশে ছেলে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। গ্যাস লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বন্ধে ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে।