বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামে স্বামীকে হত্যার পর মরদেহ ঘরে তালাবন্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌস মিয়া (৩৫) বারচান্দুরা গ্রামের সমসু মেম্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসের বুকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে Read More