বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পায়েল গোপ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দুজনই Read More