সব ঋতুতেই সুস্থ থাকতে শাক-সবজির বিকল্প নেই। সারা বছর রান্নার স্বাদ বাড়াতে বা শেষ পাতে চাটনি খেতে লাল টমেটো খাওয়া হয়। লাল কিংবা সবুজ সব টমেটোতেই রয়েছে জাদুকরী গুণ।জেনে নেয়া যাক টমেটোর জাদুকরি গুণাগুণ-১. ক্যালোরি: টমেটোতে কম ক্যালোরি থাকে (প্রতি ১০০ গ্রামে প্রায় ১৮ ক্যালোরি), তাই এটি ডায়েটের জন্য ভালো। ২. ভিটামিন: টমেটো ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ এবং ভিটামিন বি৬-এর সমৃদ্ধ উৎস। ৩. অ্যান্টিঅক্সিডেন্ট: এতে লাইকোপিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক। আরও পড়ুন: মুড়ি খেলে কী ঘটে শরীরে? ৪. মিনারেল: টমেটোতে পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে, যা হার্ট ও মাংসপেশির জন্য ভালো। ৫. পানি: টমেটোতে ৯৪% পর্যন্ত পানি থাকে। ৬. আঁশ: আঁশে পরিপূর্ণ, যা হজমশক্তি উন্নত করে। আরও পড়ুন: রমজানে বিটরুটের ৬ উপকারিতা ৭. টমেটোতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন-এ। চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে ভিটামিন-এ-এর কোনো বিকল্প নেই। তাই দীর্ঘদিন যদি চুলকে সুন্দর রাখতে চান, তাহলে কী করণীয়, তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না। দৃষ্টিশক্তির উন্নতিতেও ভিটামিন-এ বিশেষ ভূমিকা পালন করে থাকে।৮. একাধিক গবেষণায় দেখা গেছে, বীজসহ টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা একেবারে শূন্যে এসে দাঁড়ায়।