সিলেটবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে মহানগর পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। বিশেষ করে রমজান মাসে রাতে অলিগলীতে কিশোর ও তরুণদের আড্ডাবাজী বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সতর্কবার্তা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছর রমজান মাসে সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীর মোড়ে কিশোর-তরুণদের দলবদ্ধ আড্ডা লক্ষ্য করা যায়। এসব আড্ডায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী। অনেক সময় এসব আড্ডা থেকে বেপরোয়া আচরণ, উচ্চ শব্দে হই-হুল্লোড় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। অতীতে এমন আড্ডাকে কেন্দ্র করে সংঘর্ষ Read More