গাইবান্ধায় বিপুল অ্যামোনিয়াম বাই কার্বনেট জব্দ

গাইবান্ধায় খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ ৭১ বস্তা অ্যামোনিয়াম বাই কার্বনেট সাল্টু জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ডিবি রোডের জামাই স্টোর নামে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।এ সময় ওই প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাই স্টোর নামে ওই মুদি দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ২৫ কেজি ওজনের ৭১ বস্তা খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ সাল্টু জব্দ করা হয়।আরও পড়ুন: পাচার হচ্ছিল ৯৮০ বস্তা ইউরিয়া সার, অবশেষে জব্দতিনি আরও জানান, এসব নিষিদ্ধ রাসায়নিক সাল্টু সিঙ্গারা, কেক, বিস্কুট ও সামুচাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার হয়ে আসছিল। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া, বাজার পরিদর্শক মো. শাহ মোয়াজ্জেম হোসেন। পরে জব্দ করা ৭১ বস্তা ক্ষতিকর অ্যামোনিয়াম বাই কার্বনেট বিনষ্ট করা হয়।