ভোলার তজুমদ্দিনে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন: উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার মো. ছালেমের ছেলে মো. রাকিব (৩০), একই এলাকার আবদুল মন্নানের ছেলে মো. জুয়েল (৩৫) এবং উপজেলার মাওলানাকান্দি এলাকার মো. আলীর ছেলে আল আমিন সম্রাট (২০)।আরও পড়ুন: নওগাঁয় বিয়েবাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, গত ২২ফেব্রুযারি রাতে ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে কীর্তন শুনে ফেরার পথে আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ০৫নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ওই নারীকে ফেলে রেখে যায়।স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।আরও পড়ুন: ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণএ দিকে ঘটনার পর থেকে তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়।পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।