দিন যত গড়াচ্ছে বলিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করছেন আলোচিত অভিনেত্রী সানি লিওন। ১৫ বছরের ক্যারিয়ারে নানা ঘরানার চরিত্রে অভিনয় করলেও, অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি' সিনেমার ‘চার্লি’ চরিত্রকে তিনি নিজের জীবনের অন্যতম বিশেষ কাজ বলে মনে করছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সানি জানান, স্বল্প সময়ের উপস্থিতি হলেও ‘কেনেডি’র শুটিং অভিজ্ঞতা ছিল তার জন্য অসাধারণ। তার কথায়, “স্ক্রিন টাইম নয়, চরিত্রের গভীরতাই আসল।”সানি আরও জানান, অনুরাগ কাশ্যপের কাছ থেকে সরাসরি ফোন পাওয়াটা ছিল তার জন্য বড় চমক। অডিশনের প্রয়োজন নেই জানানো হলেও তিনি নিজে থেকেই অডিশন দিতে রাজি হন। চরিত্রটির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। আরও পড়ুন: সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর‘চার্লি’ চরিত্রটিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে সানি বলেন, চরিত্রটির বিশেষ এক ধরনের হাসি আয়ত্ত করাই ছিল সবচেয়ে কঠিন কাজ। বাস্তব জীবনে কখনও এভাবে হাসেননি তিনি। প্রস্তুতির সময় প্রায় সবখানেই চার্লির হাসির অনুশীলন করেছেন এ তারকা। চরিত্রের জন্য সংলাপ কোচিং, স্ক্রিপ্ট রিডিং ও ওয়ার্কশপেও অংশ নেন তিনি। তার দাবি, সিনেমাতে তার একটি সংলাপও পরিবর্তন করেননি অনুরাগ কাশ্যপ, যা তার কাছে বিশেষ সম্মানের। আরও পড়ুন: মুন্না ভাই ও থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে সুখবরসিনেমাতে সানির সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে এবং ২০ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্মেও স্ট্রিমিং শুরু হয়েছে। এখন দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায় সানি। তার বিশ্বাস, ‘কেনেডি’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়ার মতো কাজ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।