বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রান্নাঘরের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আরজু মিয়ার বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরও চারটি পরিবারের ঘরে। মুহূর্তেই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে Read More