ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে সেই মুহূর্ত আজও তাজা। ২০০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে, মাত্র ৩ রানে ব্যাটিং করার সময় শচীন টেন্ডুলকারকে ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনার বিতর্কিতভাবে আউট দেন। এই ঘটনা শুধু ক্রিকেটবিশ্বকে হতভম্ব করে দেয়নি, ম্যাচের ফলেও প্রভাব ফেলেছিল। যদি এটি একক কোনো ঘটনা হতো, তাহলে হয়ত সেই বিতর্কিত এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত হয়তো ভুলে যাওয়া যেত। কিন্তু টেন্ডুলকারকে ঘিরে একাধিক সন্দেহজনক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ক্যারিবিয়ান আম্পায়ার।দীর্ঘ ২২ বছর পর সাবেক এই আম্পায়ার ব্রিসবেন টেস্টে টেন্ডুলকারকে দেয়া সেই আউটের বিষয়ে নীরবতা ভাঙলেন।বর্তমানে অবসরে থাকা ৭৯ বছর বয়সী বাকনার স্বীকার করেছেন, টেন্ডুলকারকে আউট দেওয়া উচিত হয়নি, কারণ বলটি স্পষ্টতই স্টাম্প মিস করছিল। তার এই স্বীকারোক্তি দুই দশক ধরে চলা বিতর্কের অবসান ঘটাল। বাকনার বলেন, এটি ছিল তার ভুল এবং তিনি বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই সেই ভুল স্বীকার করছেন।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের বরাতে বাকনার বলেন, ‘শচীন টেন্ডুলকারকে লেগ বিফোর উইকেট দেওয়া—আমি জানি এটা একটি ভুল ছিল। আজও প্রতিদিন মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলে। কেন আমি তাকে আউট দিলাম? সে কি সত্যিই আউট ছিল? কিন্তু জীবনে ভুল হতেই পারে। আমি মেনে নিয়েছি এটি একটি ভুল ছিল, এবং জীবন এগিয়ে যায়।’আরও পড়ুন: বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর সেই ঘটনায় জেসন গিলেস্পির একটি বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন টেন্ডুলকার, কিন্তু বলটি তার প্যাডে আঘাত করে। অস্ট্রেলিয়ানরা জোরালো আবেদন জানায়, এবং বাকনার আঙুল তুলে দেন। টেন্ডুলকার বিস্মিত হয়ে যান, আর টেলিভিশনের সামনে বসে থাকা লাখো ক্রিকেটভক্ত বিশ্বাসই করতে পারছিলেন না ব্রিসবেনে কী ঘটেছে। Steve Bucknor vs Sachin Tendulkar AWFUL LBW 2003 at GABBA .. Happy birthday on behalf of sachin nd all his fans to 'Slow death' steve bucknor .. stay blessed ! ? @sachin_rt@100MasterBlastr @ICC@BCCI @windiescricket pic.twitter.com/qfLOuDGRHM— Master Blaster Sachin Tendulkar (@Sachin_rt_200) May 31, 2019 তৎকালীন ধারাভাষ্যকার টনি গ্রেগ মন্তব্য করেছিলেন, ‘এটি একটি ভয়াবহ সিদ্ধান্ত। দেখুন, বলের বাউন্স ও মুভমেন্ট লক্ষ্য করুন।’কিছুদিন আগে টেন্ডুলকারকে বাকনার সম্পর্কে তার অনুভূতি জানতে চাওয়া হলে, স্বভাবসুলভ রসিকতায় ‘মাস্টার ব্লাস্টার’ বলেছিলেন, ‘আমি যখন ব্যাটিং করি, তাকে বক্সিং গ্লাভস পরিয়ে দিন (যাতে তিনি আঙুল তুলতে না পারেন)।’