ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুধন দাস নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলে সুধন দাস নাসিরনগর মৎস্য আড়ৎতে মাছটি ১ হাজার ৬শ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন।স্থানীয় সাংবাদিক মিহিরদেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এ খানকার জেলেরা।আরও পড়ুন: আসছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা