শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে তফসিল ঘোষণা

স্থগিত থাকা শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে উপ-নিনর্বাচন নিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে  না।’ ইসি সচিব আরও ববলেন, ‘সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দাখিল ২ মার্চ, আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।’ সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে বলেও জানিয়েছেন আখতার আহমেদ।