হিলি স্থলবন্দর: বাণিজ্য বাড়াতে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের মতবিনিময়

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করতে ও আমদানিকারকদের সমস্যা নিরসনে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে হিলি স্থল কাস্টমস স্টেশন।সভায় বক্তারা হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দরের নানা সমস্যার কথা তুলে ধরলে কাস্টমস কমিশনার তা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীদের বৈধভাবে অধিক পরিমাণে পণ্য আমদানির কথা জানান।আরও পড়ুন: হিলি স্থলবন্দরে কমছে চালের দামএ ছাড়া রমজানে পণ্যের দাম যেন কম থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এস এম সাইফুজ্জামান রাজীবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন: রংপুর ভ্যাট ও কাস্টমস কমিশনার মোহাম্মদ সফিউর রহমান। এ ছাড়া সেখানে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী নেতা, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস ও বন্দরের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।