বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণা, প্রয়োজন হচ্ছে না গণভোট

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, এ দুই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে আর গণভোটের প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ দুই আসনের নির্বাচনী সময়সূচি জানান। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। এমওএস/এমএএইচ/