২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বেই দেখা যাবে হাইভোল্টেজ ‘হোম নেশনস’ লড়াই। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ইংল্যান্ডের মাটিতে নারী বা পুরুষ বিশ্বকাপে এই দুই দলের এটিই প্রথম মুখোমুখি লড়াই। অন্যদিকে ১৩ জুন ওল্ড ট্র্যাফোর্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ১৬ জুন হ্যাম্পশায়ার বাউলে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। একই দিনে ডাবল-হেডারে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাছাইপর্বে অপরাজিত থাকা বাংলাদেশ খেলবে গ্রুপ-১-এ। তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া এবং ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে ম্যাচ। নেদারল্যান্ডস প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। গ্রুপ পর্বে তারা ভারতের বিপক্ষে ১৭ জুন হেডিংলি এবং ২০ জুন হ্যাম্পশায়ার বাউলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ বিন্যাসগ্রুপ ১: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডসগ্রুপ ২: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এমএমআর