বিআইএফপিসিএল-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী রমানাথ পূজারী।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। বিআইএফপিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে যোগদানের আগে তিনি বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং পরিবেশগত নিয়মাবলি পরিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।রমানাথ পূজারীর বিদ্যুৎ খাতে দীর্ঘ ৩৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৯ সালে তিনি ভারতের এনটিপিসিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি ছত্তিশগড়ের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ‘এনটিপিসি সিপাত পাওয়ার স্টেশন’-এর প্রধান এবং এনটিপিসির করপোরেট সেফটি বিভাগের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। আরও পড়ুন: ৬ সিটিতে প্রশাসক নিয়োগশিক্ষাজীবনে তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ভারতের আইআইএম আহমেদাবাদ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকায় থাকাকালীন তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় তার জন্ম।