নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।আরও পড়ুন: কুড়িগ্রামে গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানাতিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুসলিমনগর এলাকায় আল সামি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে একটি বেকারির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, নুডলস, ঘিসহ বিভিন্ন প্রকার খাদ্য উৎপাদন এবং মোড়ক জাতকরণ করতে দেখা যায়। পণ্য প্যাকেটজাতকরণ ও উৎপাদনস্থলে খাদ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ব্যবহার না করারও প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া কারখানাটির নামে বিএসটিআই এর কোনো লাইসেন্স বা অনুমোদনও নেই। সম্পূর্ণ অবৈধ এই কারখানাটি দীর্ঘদিন ধরে গোপনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব খাদ্য উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে।আরও পড়ুন: বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানাসদর উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এ সব অপরাধের দোষ স্বীকার করায় অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুসারে কারখানা মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর ইউএনও।অভিযানে নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য সদর পরিদর্শক শাহজাহান হালদারসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।