সাইফের সঙ্গে বিয়ের পর রোজা রাখা নিয়ে মুখ খুললেন কারিনা

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর। বয়সে প্রায় ১০ বছরের পার্থক্য থাকলেও দীর্ঘ দাম্পত্য জীবনে একে অপরের পাশে থেকেছেন এই তারকা দম্পতি। দুই সন্তানকে নিয়ে এখন সুখের সংসার তাদের। ছবি টশন-এ একসঙ্গে কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন সাইফ-কারিনা। কয়েক বছর প্রেমের পর বিয়ে করেন তারা। তবে সাইফের জীবনে আসার আগে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন শাহিদ কাপুরের সঙ্গে কারিনা। সেই সময় অভিনেত্রীর খাদ্যাভ্যাসেও বদল এসেছিল বলে জানা যায়। কারিনা অতীতে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি যাকে ভালোবাসেন, তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেন। তাই সাইফকে বিয়ের পর তিনি কি ধর্মীয় আচরণেও কোনো পরিবর্তন এনেছেন-এমন প্রশ্ন মাঝেমধ্যেই ওঠে। বিশেষ করে রমজানে রোজা রাখা নিয়ে নানা জল্পনা শোনা যায়। এক সাক্ষাৎকারে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে সপাট জবাব দেন অভিনেত্রী। তিনি জানান, দুধ-চা তার ভীষণ প্রিয়। সপ্তাহে অন্তত একদিন মুখরোচক খাবার চাই-ই চাই, আর যদি তা চাইনিজ হয়, তাহলে তো আরও ভালো। রোজা রাখা প্রসঙ্গে কারিনার স্পষ্ট বক্তব্য, “আমি ২৪ ঘণ্টাই খাবার খাই। তাই রোজা রাখার প্রশ্নই ওঠে না!” আরও পড়ুন:৯ কোটির মামলা পেছনে ফেলে শুটিংয়ে ফিরলেন রাজপাল অরিজিতের বাড়িতে তিন দিন, কী বার্তা দিলেন আমির খান  অভিনেত্রীর এই মন্তব্যে পরিষ্কার, বিয়ের পর নিজের খাদ্যাভ্যাসে বড় কোনো পরিবর্তন আনেননি তিনি। ভালোবাসা থাকলেও নিজের স্বভাবসিদ্ধ জীবনযাপনেই স্বচ্ছন্দ বলিউডের এই তারকা। এমএমএফ