ভাষাশহীদদের প্রতি রাঙ্গুনিয়া বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। বন্ধুরা ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।