হালিশহরে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নোমান

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং দগ্ধদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।পরিদর্শনকালে সাঈদ আল নোমান কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।এ সময় তিনি দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।সাঈদ আল নোমান বলেন, 'হালিশহরের এই মর্মান্তিক ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে রোগীদের জন্য অতিরিক্ত চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি।'আরও পড়ুন: কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাওন (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হালিশহরের ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে। বর্তমানে ইনস্টিটিউটে আরও সাতজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।পরিদর্শন শেষে সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।