মাদক নিয়ে ধরা পড়ে পুলিশকে কামড়ে জখম করল যুবক

চলছিল পুলিশের অভিযান। এ সময় রাস্তায় এক যুবক আটকায় পুলিশ। দেহ তল্লাশি করে পাওয়া যায় ৮টি ইয়াবা সদৃশ ট্যাবলেট। কিন্তু ধরা পড়ে পুলিশে কামড়ে দিয়ে আহত করে পালাতে চেষ্টা করলো যুবক। তবে নাছোড়বান্দা পুলিশ কামড় খেয়েও আটক করলো ওই যুবককে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরি গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যের নাম রতন কুমার। তিনি কাঠালিয়া থানায় এএসআই পদে কর্মরত। মাদকসহ আটক যুবকের নাম সুজন হাওলাদার (৩৩)। তিনি দক্ষিণ চেচরী গ্রামের আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে।আরও পড়ুন: শার্শায় ইয়াবাসহ নারী 'মাদক ব্যবসায়ী' আটকএএসআই রতন বলেন, 'টহল পুলিশের নিয়মিত অভিযানের সময় রাস্তায় সুজনকে আমরা থামাই। এসময় তার দেহ তল্লাশি করে ৮টি ইয়াবা ট্যাবলেট পাই। তখন সুজন আমার হাতে কামড়ে দিয়ে পালাতে চেষ্টা করে। কিন্তু কামড়ের জ্বালা ভুলে আমি তাকে ধরে  ফেলি। কামড়ে হাতের আঙুল গুরুতর রক্তাক্ত ও জখম হয়েছে জানিয়ে চিকিৎসা চলছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করে সুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।'