অবহেলা কাটিয়ে জেগে উঠছে মাইলোড়া মাঠ: মোহনগঞ্জে ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো

মোহনগঞ্জ উপজেলা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে দীর্ঘদিন ধরেই অগ্রসর। তবে খেলাধুলার ক্ষেত্রে অবকাঠামোগত সীমাবদ্ধতা স্থানীয় ক্রীড়াবিদদের সম্ভাবনাকে বারবার থামিয়ে দিয়েছে। একটি মানসম্মত ও পরিচর্যাপ্রাপ্ত খেলার মাঠের অভাব ছিল স্পষ্ট।