সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মারা গেছেন

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৭ বছর।মায়ঙ্ক পাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মায়ঙ্কের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মায়ঙ্ক। বিবৃতিতে লেখা,একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। মায়ঙ্কের মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। হঠাৎ তার মৃত্যু সংবাদে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা।আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে কী বললেন শবনম ফারিয়া? ফিটনেস জগতে সুপরিচিত ছিলেন মায়ঙ্ক পাওয়ার। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেন। তবে তারকা খ্যাতি পান ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নিয়ে। শোতে তার শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব তাকে দর্শকপ্রিয় করে তোলে। আরও পড়ুন: মাদককাণ্ডের খবরে আইনি ব্যবস্থা নিলেন মেহজাবীন