বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছেলেদের সঙ্গে মারামারিতে মো. ইদ্রিস আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট সদরইদ্র উপজেলার কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইদ্রিস আলী কালিপুর গ্রামের হাশেম আলীর ছেলে।আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪, ভাঙচুরস্থানীয়রা জানান, সকালে ইদ্রিসের ভাই সিদ্দিকের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দীন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন বিরোধপূর্ণ পৈত্রিক জমিতে ঘর তৈরি করতে যান। তখন ইদ্রিস ও তার ছেলেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় মো. ইদ্রিস আলী গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখানেই তারা ময়নাতদন্ত সম্পন্ন হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।