মানুষ মাত্রই ভুল, আবারও ভুল হতে পারে: নোবেল

জামিনে ছাড়া পেয়েছেন বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে জামিনে ছাড়া পেয়েই এ গায়ক জানিয়েছেন, এমন ভুল তার আবারও হতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এলোমেলো লম্বা চুলে নোবেল লিফট দিয়ে নিচে নেমে যেতে চাইছেন। তখন তার কাছে জানতে চাওয়া হয়, নেতিবাচক কারণে গ্রেফতার হওয়ায় ভক্তদের উদ্দেশ্যে কী বলার আছে তার। জবাবে নোবেল বলেন,আমার বলার কিছু নেই। দর্শক, ভক্তরা আমায় চেনে। আমাকে তারা ক্ষমা করে দেবেন। প্রথমবার নারী কেলেঙ্কারী ইস্যুতে গ্রেফতার হওয়ার পর গায়ক ক্ষমা চেয়েছিলেন। আর এ ভুল হবে না, এমনটাও জানিয়েছিলেন। তারপরও কীভাবে একই ভুল হলো তা গায়কের কাছে জানতে চাইলে নোবেল বলেন,মানুষ মাত্রই ভুল হয়। আবারও ভুল হতে পারে। প্রতিবারই আমাকে মাফ করে দিয়েন। আরও পড়ুন: জামিন পেলেন গায়ক নোবেল এরপরই গায়কের কাছে গান শুনতে চাইলে আদালত প্রাঙ্গনে তিনি ‘খোদা তুমি বড় মেহেরবান’ গানটি গেয়ে শোনান। জানান, রোজা-রমজান মাসে ধর্মীয় গানই করতে হয়। এরপরই নিজের নতুন অ্যালবাম আসার সুখবর দেন তিনি। আরও পড়ুন: সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মারা গেছেন মাদক, অসদাচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যসহ নারী কেলেঙ্কারী ইস্যু নিয়ে প্রায়ই আলোচনার জন্ম দেন নোবেল। এবার নারী কেলেঙ্কারী ইস্যুতে গ্রেফতারের ২৪ ঘন্টা পার না হতেই জামিন পান। জামিন পাওয়ার পর হাসিমুখে এ গায়ক জানান, একই ভুল আবারও হতে পারে তার, যা সামাজিক মাধ্যমে তৈরি করেছে তুমুল সমালোচনার ঝড়।