বরিশালের গৌরনদীতে নারী দোকানদারের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন আশরাফ চৌকিদার (৪২) নামে এক ব্যক্তি।পরে তাকে জাল নোটসহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যের মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বংকুরা এলাকায়।আটক আশরাফ একই উপজেলার শাহজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছিল। দুপুরে তিনি বংকুরা এলাকার একটি দোকানে গিয়ে এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাঙানোর চেষ্টা করেন বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানান। পরে আশপাশের লোকজন তাকে আটক করে চন্দ্রহার বাজারে নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফকে জাল নোটসহ আটক করে থানায় নিয়ে আসে।আরও পড়ুন: উজিরপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সান্টুরগৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশরাফ নামের একজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জাল নোটসহ মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।