জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে যাবে ইংল্যান্ডের, আর সেমির পথে টিকে থাকতে হলে পাকিস্তানের সামনেও জয়ের বিকল্প ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ফিফটিতে কোনোমতে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাব দিতে নেমে ইংলিশরাও ভালো শুরু করতে পারেনি বটে, তবে এক প্রান্ত আগলে রেখে জয়ের নায়ক বনে গেলেন হ্যারি ব্রুক। দারুণ এক সেঞ্চুরিতে পাকিস্তানকে বিপদে ফেলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল থ্রি লায়ন্সরা। বিস্তারিত আসছে.........