ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনও হয়েছে, তবে রয়ে গেছে সামান্য জের, যা পূরণের জন্য উদ্যোগ নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন সম্পন্ন করার জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।