বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাইপাস রোড এলাকায় বিমানবন্দর থানা পুলিশের চেকপোস্টে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়। তাদেরকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া ও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু পাথরের লাইনম্যান (বালু, পাথর, চোরাইমাল বহনকারী গাড়ি থেকে টাকা উত্তোলনকারী) জুনায়েদ আহমদ। এই দুজন আটক হওয়ার খবরে কোম্পানীগঞ্জজুড়ে Read More