বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত দশটার দিকে তিনি নিজ বাসভবনে মারা যান। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর; তিনি স্ত্রী, কন্যা-পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হিমাদ্রী দাশ পুরকায়স্থ সিলেটের প্রাচীন ইতিহাস, বিশেষ করে তাম্রশাসন ও শিলালিপির পাঠোদ্ধারে একজন নিরলস গবেষক ও সাধক। তিনি ভাটেরা তাম্রশাসন এবং মহারাজ শ্রীচন্দ্রের ভূমিদানের তাম্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির পাঠোদ্ধার করে সিলেটের প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ Read More